আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Sunday, August 12, 2012

অ আ আজকের লেখালেখি - ৬০

প্রতিনিয়ত দেখছি, শুনছি আমাদের প্রিয় ঢাকা ছিনতাইকারীর জন্যে স্বর্গ হয়ে গেছে। রোজ কারোর না কারোর ছিনতাই হচ্ছে, পকেটমার হচ্ছে। যার টাকা যাচ্ছে চলে তার এবার ঈদের প্রিয়জনদের জন্যে কোন কিছু কেনা সম্ভব হচ্ছে না, হয়ত অনেকে সাধ্যের বাইরে চলে যাওয়া দামে কালোবাজার থেকে টিকেট কাটার ক্ষমতাটাও হারিয়ে ফেলছে। কেউ কেউ ধার করে কোনমতে প্রিয়জনদের কাছে ফিরতে পারছে। আমাদের কেউ নিরাপত্তা দিতে পারছে না। আমরা টাকার অভাবে নিরাপত্তা কিনতেও পারছি না। আমরা যারা মধ্যবিত্ত চাকুরীজীবি, তাদের আয় সীমিত হয়ে গেছে, জীবন যাত্রার ব্যয় যে অনুপাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই অনুপাতে আয় বাড়ছে না, যা বাড়ছে তা অতি নগন্য, যার জন্যে আমাদের সঞ্চয় অতি সামান্য কোন সময় ধার বাড়ছে। আমাদের ভবিষ্যৎ চলে যাচ্ছে ঘন অন্ধকারের দিকে। এত কষ্টের মাঝেও আমরা মরে যাই না, বেঁচে থাকি প্রিয় মানুষগুলো হাসিমুখ দেখে। টিকে থাকি দিনের পর দিন । 

১২ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬০/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Saturday, August 11, 2012

অ আ আজকরে লেখালেখি - ৫৯

আসছে ঈদ । সবাই বাড়ী যাচ্ছে । আমি কখনো সেইভাবে দেশের বাড়ীতে যাওয়ার উচ্ছ্বাস করার সুযোগ পাই নি। আমার দেশের বাড়ী চট্টগ্রাম হওয়া সত্ত্বেও আমি কোনদিন সেখানে ঈদ করি নি। আসলে আমার জন্ম এবং বড় হওয়া সব কিছু ঢাকাতে। আমার আত্মীয়স্বজন আমার জন্মের আগের থেকে ঢাকায় বসবাস করছেন। মা-বাবাও 
সেইরকমভাবে চট্টগ্রামে যান নি। দাদা বাংলাদেশের জন্ম হওয়ার আগেই চট্টগ্রাম ছেড়ে ঢাকা এসে বাড়ী করেন। আমার শিকড় ঢাকা কিন্তু নাড়ীর টান চট্টগ্রাম। যতবার আমি চট্টগ্রাম যাই আমার চোখে পানি চলে আসে। কেননা আমার প্রিয় দাদু সেখানে শায়িত। যতবার উনার কাছাকাছি যাই, প্রতিবার তাঁর কন্ঠে একটাই কথা শুনি, এতদিন পর তোর আসার সময় হলো !

১১ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৯/৩৬৫

Friday, August 10, 2012

অ আ আজকরে লেখালেখি - ৫৮

অনেক পুরানো একটা প্রিয় লেখা আমি সবসময় পড়ি। এই রকম লেখা পরবর্তীতে অনেকবার চেষ্টা করেছিলাম। কিন্তু কেন যেন পারি নি। 
------------------------------------------------------------------------
ছোট ছোট অভিমান

গোলগাল কার্লি চুলের মেঘলার সাথে আমার অদৌ বনিবনা হয় না। এমনকি ঈশ্বর চিন্তিত থাকেন আমা

দের শান্ত মুহূর্তে ; ভাবেন সামনে বোধহয় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা অনিবার্য । আমাদের নিরবতায় আশেপাশে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন একটু বিচলিত থাকে। যখন আমরা ঝগড়া জুড়ে দেই। আশপাশে যেন স্বস্তির নিশ্বাস পড়ে। স্বয়ং ঈশ্বর নিশ্চিন্ত মনে অন্য কাজে ব্যস্ত হন। আমাদের জন্মটা দন্দ্বের মাঝে। আমাদের বন্ধুত্ব, ভালবাসা আর বিয়ে সব কিছুই একেকটা হাঙ্গামার অংশ। যার শিকার হচ্ছে আমাদের আশে পাশের মানুষগুলো । আমরা আজোও তুই তোকারীতে রয়ে গেছি। ‘তুমি’ বলতে হাসি আসে। আমি মেঘলাকে ছেমড়ি ডাকি, ও আমাকে ডাকে ছেমড়া। খেলার মাঠে দু’দলের সর্মথন নিয়ে, রাজনীতিতে দু’পক্ষের আধিপত্য দেখাতে, পচ্ছন্দ-অপচ্ছন্দে নিয়ে ঝগড়া বাঁধে। আমার ভাললাগে সাগর আর মেঘলার পাহাড়। মেঘলা আকাশ ছুঁতে চায় আর আমি পাতাল ছুঁতে চাই। কোথায় বেড়াতে যাওয়ার প্লান বানচাল করি নিজেরাই। মন খারাপ করে দু’জনে পুর্ণিমা দেখি নিজেদের ছাদে বসে। আমার প্রিয় রং গাঢ় সবুজ চির সজীবতার প্রতীক। আর ওর নীল চির বেদনার প্রতীক। শুনেছি কান্নার ও রং নীল। আমাদের অনাগত শিশুটি কন্যা হবে এ আমার প্রার্থনা। মেঘলার পুত্র কামনা। এ নিয়ে তুমুল হৈ চৈ করি। মেঘলার বাবা মা আমাকে বোঝায়, আর মেঘলাকে আমার বাবা মা। আমাদের অনাগত শিশু জন্ম নিয়ে আমাদের সামলানোর দায়িত্ব নিয়ে গালে হাত রেখে চিন্তিত মনে খুঁজবে সমাধান। হাসতে হাসতে গড়িয়ে পড়বে আমাদের ছেলেমানুষীতে। আমাদের সারাটাবেলা কাটবে কারণহীন ঝগড়া রাত এলে ক্লান্ত আমরা ভালবাসা নিয়ে ঘুমুতে যাই। মেঘলা প্রায়ই রাগ করে ফিরে যায় বাবার কাছে। আমিও বিষন্নতায় ঘর সামলাই একা। কিছুক্ষণ বাদে মেঘলা ঘরে ফিরে। এসেই মেঘলা শোনায়,“তোকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আমি বুঝি না, তোর মতন বাঁদরকে আমি কেন এত ভালবাসি।” বাঁদর কথাটা নিয়ে আমাদের আবার ঝগড়া বাঁধে।

(অয়ন আহমেদ ০৩/০৮/২০০২)
------------------------------------------------------------------------

১০ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৮/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকরে লেখালেখি - ৫৭

পুরোনো লেখা খুঁজে পলোম ডায়রীর ভাজে ভাজে। কেন যেন সে লেখাগুলো এগুতে পারে নাই। একেবারে যাতে সবগুলো হারিয়ে না যায় তাই আজ আবার নতুন করে লিখ
লাম।
-----------------------------------------------
কতটুকুই বা
ভালোবেসেছিলাম?
কোথায় ছিল ভালোবাসা?
ওর কপালে আলতো চুমুতে
নাকি চোখে মুখে অস্থিরতাতে?

ভালোবাসা বসবাস করেছিল
হয়তো দীর্ঘদিন
মনের গভীর গহীনে।
------------------------------------------------
হেরে গিয়েছি তাই,
খুলে দিয়েছি মৃত স্বপ্নের জানালা।
সেই জানালায় পুরানো বৃষ্টি ঝরে কান্নায়,
উদাসী হাওয়া এসে
দীর্ঘশ্বাস বাড়ায়।
বুকে তুমি মাথায় রেখে
ভাবো যদি অন্যজন ।
--------------------------------------------------

৯ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৭/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Wednesday, August 8, 2012

অ আ আজকের লেখালেখি- ৫৬

প্রতিনিয়ত আমরা মানুষ চিনতে ভুল করি। ভুলের মাসুল হিসেবে আমরা ভুগি মনোকষ্টে। সত্যি বলতে কি, আমরা কখনো নিজেরা যে কোন দুঃখ বা কষ্টের জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকি না। আবেগ আছে বলে আমরা মানুষ, আমরা কষ্ট পাই। যারা বলে আমি কষ্ট পাই না সে মানুষ হতে পারে না। আমরা একটা সময় কাউকে আপন ভেবে খুব কাছে নিয়ে আস
ি যখন সে কাছ থেকে চলে যায় আমরা ভেঙ্গে পড়ি । অথচ একবারও মেনে নিতে পারি না। আমাদের ভিতরের একটা বড় অংশ জুড়ে বিশাল একটা শূন্যতার সৃষ্টি করে। আমাদের ভিতর কেউ হয়ত পরবর্তীতে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু তবুও আমরা বেঁচে যাই , টিকে যাই আমাদের মনোবলের জোরে। আসলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত সংগ্রামের, এই টিকে থাকার সংগ্রামে উত্তাল জলে যে মানুষটা খড়কুটো ধরে ভেসে থাকে তার কোনদিন পরাজয় হয় না। সেই হয় সত্যিকার বিজয়ী।

৮ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৬/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Tuesday, August 7, 2012

অ আ আজকের লেখালেখি- ৫৫


আজ হঠাৎ করে আমার ইউনিভাসিটি জীবনের কতগুলো বন্ধু কথা মনে পড়ে গেল। আমরা রোজ আগে ভাগে ইউনিভার্সিটি যেতাম আড্ডার মারার জন্যে। আমরা ব্যাক্তিগত সকল সমস্যা থেকে পালিয়ে গিয়ে আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে আড্ডা দিতাম।লাইব্রেরী ছিল ঘুমানো জন্যে খুবই চমৎকার জায়গা, একগাদা বইয়ের স্তূপ করে ঘন্টা দু'য়েক ঘুমিয়ে চাঙ্গা হয়ে যেতাম, আমাদের লাইব্রেরী ম্যাডাম প্রথম দিকে একটু কড়া চোখে তাকাতো পরে বোধহয় ভাবতো, "আহা! ছেলেটা পড়তে পড়তে ক্লান্ত একটু না হয় ঘুমাক"। আমি প্রায়শই কয়েকটা বিরুক্তিকর ক্লাস থেকে পালাতাম। একবার পালার প্রচেষ্টা চালাতে গিয়ে দরজায় কেবল পা দিলাম, হঠাৎ পেছন থেকে শুনি, আমার স্যারের কন্ঠ, "অয়ন তুমি যেওনা আমি খুব কষ্ট পাবো"। আমার ক্লাসমেটগুলো হি হি করে উঠলো, আমার সাথে যারা পালাত তারা মুখ টিপে হেসে বললো, হিহি! কই যাস? আমি মন খারাপ করে স্যারের কথা মতন সামনের চেয়ারে বসলাম এবং ঝিমুতে লাগলাম। আমি অনেক দিন আগে আমার ইউনিভাসির্টির কিছু বন্ধুদের প্রতি অভিমান করে একটা কবিতা লিখেছিলাম। আজ হঠাৎ সেটি চোখে পড়ে গেল। আমার আজ কারোর প্রতি কোন অভিমান নেই। কেননা, অভিমান আমার বিষন্নতাকে লালন করে তাই আমি নিজেই পালিয়ে যাই, হুট করে গজিয়ে উঠা বিষন্নতার কাছ থেকে।


সময় ও বন্ধুত্ব

কিরে ক্যামন আছিস ?
আমি একটু দেরীতে জবাব দিলাম , “ভালো” 
জড়তা নিয়ে জিজ্ঞেস করলাম,
আপনি কেমন ?
খুব নবাব হয়ে গেছিস না !!
এখনও চিন্তে পারিস নি ?
আমি আমতা আমতা করছি।
ঠিকই চিন্তে পারি নি।

স্মৃতি হাতরিয়ে বেরিয়ে এলো
আমার ভার্সিটি বন্ধু সজীব, 
মাসুদ, ভিকি, জিনি, শামীমা
আমি বরাবর নিজের ভিতর 
ডুবে থাকতাম কখনও থিসিস
কখনও লেখালেখির ভেতর
একগাদা বন্ধু জম্পেশ আড্ডার আসরে
আমি বরাবর বিরুক্তিকর চরিত্র
আপন মনে শুনে যেতাম
ওদের ছেলেমানুষী কথোপকথন
কে প্রেমে পড়েছে, 
ভার্সিটি নতুন ব্যাচে সুন্দর মেয়ে এসেছে
এসবের মাঝে আমি ছিলাম নিশ্চুপ
বিরামহীন লেখালেখির কারণে
কেউ আমাকে আব্দার করত
দোস্ত ! একটা প্রেমপত্র লেখে দে না
জব্বর প্রেমপত্র বুঝলি !
দে নারে ।
আমি লেখে দিতাম এক নিশ্বাসে।
আমার কলমের খোঁচাতে 
কত জনের কত প্রেম এল

কত প্রেম চলে গেল
কেউ হল সংসারী
কেউ হল গৃহত্যাগী।
ভার্সিটি জীবনে কত বন্ধু ছিল
কতজনে কত নোট ধার
এস্যাইনমেন্ট কপি করা।

আজ গুণে গুণে দশটি বছর
পেরিয়েছে ভার্সিটি জীবন ফেলে এসেছি
পেশাজীবনে পুরানো সম্পর্কের কেউ
মাথায় আসে নি।
আমি একটা সময় ওদের সাথে ছিলাম
আজও আছি 
কিন্তু খুব একটা কাছাকাছি নয়।

অয়ন আহমেদ
১৬.০১.০৯

৮ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৫/৩৬৫

অ আ আজকের লেখালেখি- ৫৪

আমার নানা ভাইকে নিয়ে আমি আজও গর্ব করি, যিনি এত বড় একটা বিজ্ঞানী ছিলেন; যার আবিস্কৃত ভ্যাকসিন আজও পোলট্রি ফার্মগুলোতে ব্যবহৃত হয়। তার আবিস্কৃত রানীরক্ষেত রোগের ভ্যাকসিন আজ কত উপকার করে আসছে যেটি আজ কেউ তাকে মনে রাখে নি শুধু আমরা ছাড়া। নানা ভাই কোনদিন এটি নিয়ে অহংকার করেন নি। আমার নানা ভাই আমার মা, খালা, মামাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ন উপদেশ গিয়েছিলেন। যেটি বংশক্রমানুসারী আমি অনুসরন করার চেষ্টা করছি :

A father’s advice to children

1. Live within or beneath your means and never borrow nor lend, if you can help it.

2. Treat everyone you meet, as you yourself want to be treated.

3. Do not learn the tricks or your trade, instead, learn the trade itself.

4. Do not be afraid to admit your mistakes.

5. Never take action when you are angry.

6. Never pay for work, before it is completed.

7. Beware of the person who has nothing to lose.

8. When facing a difficult task, act as through it is impossible to fail.

9. Learn to say no, it needed, politely but firmly.

10. When faced with a serious health problem, get at least three medical opinions.

11. Do not procrastinate but do what needs to be done without delay.

12. Do not be ashamed to say, “I don’t know” when you are not sure about some thing.

13. Be prepared for the dark while the sun shines.


৭ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৪/৩৬৫

(ইন্টারনেট সমস্যার জন্যে লেখালেখি আপলোড দিতে বিলম্ব হয়েছে।)