আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Thursday, August 23, 2012

অ আ আজকের লেখালেখি - ৬৭

ঈদ আমাদের চির সুখের ঠিকানা
------------------------------
আকাশে চিকন চাঁদ,
কাল ঈদ।
কেউ হাসছে খুশীতে,
কেউ কাঁদছে গুমরে গুমরে,
কেননা

হয়ত এবার
কেউ আছে
বাবা হারিয়ে ফুঁপাচ্ছে,
কেউবা মা হারিয়ে,
কেউ কেউ আছে প্রিয় মানুষ হারা।
অথচ বিগত ঈদে তাদের
অনেকেই ছিল
আনন্দের মধ্যমনি।

অনেকে হয়ত এবার
নতুন কাপড়ে ঈদ হবে না
প্রিয় মানুষ নতুন কাপড় না পেয়ে
পুরানো কিছুতে ডুবে থাকবে
ছিনতাইকারীর হাতে
বোনাসের টাকা হারিয়ে
কেউ গ্রামের বাড়িতে ফিরবে না
এবার তাঁর ঈদ কাটবে একা
চার দেয়ালে বদ্ধ ঘরে।

তবু বিষন্নতায় ডুবে থাকি না
আমরা নতুন আলোতে মেতে উঠি
এবার ঘরে
এসেছে নতুন শিশু,
কেউ চলে গেছে
সেই নতুন শিশুকে স্থান দিতে।

আমাদের হাজারো কষ্টের মাঝে
আমরা অন্তত একটা দিন
ভালো থাকি
উল্লাস করি চিৎকারে
আনন্দে ভাসি অবিরাম

ঈদ হোক এবার
আমাদের সবার
চির সুখের ঠিকানা।

(অয়ন আহমেদ)

১৯ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৭/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Saturday, August 18, 2012

অ আ আজকের লেখালেখি - ৬৬

I’m a simple man 
I’ve walked a long road 
My shoes are torn 
But still doing alright 

Some dreams are lost 
Don’t chase them no more 
I’ll wait and see 

What tomorrow brings 
When I walk East 
I feel like going home 
No matter how long I walk 
There will be no home anymore 

I met a girl in the valley 
Who gave me a diamond ring 
And gave me a promise 
To be by my side 

Sometimes we sit down 
Where the river flows 
And talk about the days 
When we were young and wild 

Now when I look up 
Dark clouds slowly pass me by 
Guess it’s only a phase 
We are going thru 

I miss some faces 
Familiar voices 
Calling my name 
Making me love my life 

Time goes so fast 
Memories star fading away 
I believe someday 
It will come back my way 
Well, it’s okay............. 

(গীতিকার ও সুরকার : নাহিয়ান ইমাম) 

এ গানটা আমার ভাই নাহিয়ানের লেখা। ও অসম্ভব চমৎকার কথার ভিতরে গানটাকে গুছিয়ে নিয়েছে। গীটার নিয়ে প্রায়ইশ ওকে দেখতাম এটা ওটা নিয়ে গাইছে। আমাদের পারিবারিক কোন অনুষ্ঠানগুলোতে প্রায়ই ও গান গাইত। আজও গান গায় কিন্তু সুদূর প্রবাসে। খুব মিস করি নাহিয়ানের গাওয়া এই গানটা। 

১৮ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৬/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৬৫

Touch Someone!

People Ask "How can you be friends 
with someone you have never met?" 
I tell them" You have never 
been online I bet!". 

It's something people offline
will never understand.
You open up your heart to
friendship with your typing Hands.

It's a world full friendship at your
finger tips, there is so much.
Online, it only takes a heart
to reach people with your touch.

First you start out online,
surfing all around.
Next thing you know a great
friend will be found.

You will chat a lot and
surf cyber space.
Soon it will be your second home,
a comforting special place.

A Friend to share your
dreams and your tears
and to help each other
wipe away life's fears.

You will share life together
and help each other along
You will make it thru bad weather
because friendship is so strong.

No matter how far apart you go,
your keyboards will keep you together.
and in your heart you will know you
don't need a face to be a true friend forever.

So, How do you explain this to
people who have never been online.
I guess it takes a gesture of
friendship & a little bit of time.

খুব সম্ভবত ৯৮-৯৯ সালের দিকে একবার আমাদের বন্ধু মহলে বির্তক সৃষ্টি হয়েছিল নেট বন্ধুত্ব নিয়ে। তখন আমি এইটা দিয়ে তাদেরকে উপলব্ধি করানোর চ্ষ্টো করেছিলাম, বন্ধুত্বের নতুন ধারনাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে, এখনকার বন্ধুত্ব ধারনাটুকু সেই পুরানো রীতির টেলিফোনে আবদ্ধ নেই এর পরিধি বাড়ছে। ইন্টারনেটের সামাজিক যোগাযোগ আজ আধুনিক হয়ে গেছে।

১৭ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৫/৩৬৫

(পারিবারিক ব্যস্ততার কারনে আপলোড দিতে বিলম্ব হল। সেজন্য দুঃখিত)

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৬৪

আকাশের দিকে তাকিয়ে আছো কোন আশায়
কি খুঁজো তুমি ফেলে আসা স্মৃতির পাতায়
স্বপ্ন ভেঙ্গে তুমি এখন বিধ্বস্ত
কেনো পড়ে আছো তুলে ধরো নিযস্ত

ফেলে দাও পোড়া দুঃস্মৃতি
তোমার জন্য উন্মুক্ত এখন পৃথিবী


দ্বিধার গ্রহ ভর করে তোমার উপর
সমাধানের জট খুলে খুঁড়বে নিজের কবর
ছিঁড়ে ফেলো অদৃশ্য সব বিষাক্ত জাল
করে ফেল পাথর ভেঙ্গে সমতল

ফেলে দাও পোড়া দুঃস্মৃতি
তোমার জন্য উন্মুক্ত এখন পৃথিবী।।।।

(গীতিকার ও সুরকার : ইদরাক অমিত)

ইদরাক ছেলেটা ছিল আমার ছোট ভাই বন্ধু। ওর সাথে পরিচয় হয়েছিল আমি বহু আগে বাংলা হাউজ নামে একটা চ্যাট রুমে চ্যাট করতাম। সেখান থেকে তাকে পেয়েছিলাম। দারুন রকম ক্রিয়েটিভ ছেলে ছিল। অদ্ভূত রকমের দারুন গলায় সে গান করত। আমাদের প্রায়ই ধানমন্ডিতে লেকের পাড়ে আড্ডা হতো। আমাদের সাথে আরো অনেকে ছিল তারিন, রাসেল, রুপম, অনিলা, সঞ্জু, লিনি। দারুন সেই দিনগুলো প্রচন্ড মিস করি। আমিতকে অনেক দিন ধরে খুঁজছি। ওর এই গানটা হঠাৎ ওর কথা মনে করিয়ে দিল।

১৬ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৪/৩৬৫

(পারিবারিক ব্যস্ততার কারনে আপলোড দিতে বিলম্ব হল। সেজন্য দুঃখিত)

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৬৩

কষ্ট পেলে
কাঁদতে পারি না

চোখেতে কখনো
নেমে আসে না জল 

কষ্ট পেয়ে কষ্ট হাসি
হেসে যাই

বুকের কান্না
বুকে রেখে দিয়ে

১৫ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৩/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Tuesday, August 14, 2012

অ আ আজকের লেখালেখি - ৬২


ঈদ মাত্র কয়েক দিন বাকি। হাতে গুনে গুনে ঠিক এক সপ্তাহ পরে। আমরা শেষ মুহূর্তে সবকিছু গুছিয়ে উঠতে শুরু করছি। অনেকে শেষ মুহূর্তে ঈদ বোনাস পাওয়াতে ঈদ শপিং সবে শুরু করেছেন। কেউ কিনতে পারছেন, কেউ পারছেন না। কেননা, শখের মূল্য এখন আকাশ ছোঁয়া। আমাদের মধ্যবিত্তরা ঝুকঁছে ফুটপাথের দিকে। একসময় ফুটপাথের কাপড়ের ব্যবসায়ীরা মন খারাপ করে বসে থাকত খাঁ খাঁ করতে থাকা জায়গাগুলোতে। এখন যুগ পাল্টে গেছে। অর্থনীতি বেসামাল তাই, ফুটপাথের ব্যবসায়ীদের পোয়াবারো। সাধারন মানুষ ঝুঁকছে ফুটপাথের দোকানগুলোতে। টাকাওয়ালা মানুষগুলো বিরস বদনে দেদারসে কাপড় কিনবেন ঠান্ডা এসির মার্কেটে বসে। একসময় পাহাড়সম কাপড় কিনে স্তুপ বানিয়ে তার পাশে বসে বিলাপ ভঙ্গিমায় মন খারাপ করে ভাবতে থাকে, কিছুই তো কেনা হলো না। আমাদের ধনী-গরীবের পার্থক্যতা এতটাই বেশী। যার টাকা আছে সেটি আকাশ ছুঁয়ে যায়, আর যার টাকা নেই সে কাপড়ের কেনার কথা ভুলে গিয়ে দু'বেলা ভালো করে খাবার খাওয়ার কথা ভাবে। আমাদের দেশে বিদেশীরা এসে অনেক বেশী বিভ্রান্তিতে থাকে কেননা, তারা বুঝতে পারে না, এখানে এক রাস্তাতে একজন বিএমডাব্লিও চালায় এবং অন্যজন রিকশা চালায়। অথচ আমাদের সরকার টাকা পায় না বলে বিদেশীদের কাছে হাত পাতে আর বলতে থাকে আমরা গরীব আমরা না খেয়ে থাকি। তবুও আমরা বেঁচে থাকি অনেক স্বপ্ন নিয়ে, সুন্দর একটা ঈদের ভাবনা নিয়ে। যারা ঈদে বাড়ী যাচ্ছেন তারা খুব আনন্দ ও স্বপ্ন নিয়ে বাড়ী যাচ্ছেন। ছোটছোট ছেলেমেয়েগুলো গ্রামের বাড়ীতে অপেক্ষায় আসা দাদা-দাদীর জন্যে এক ঝাঁক চকলেট আর গল্পের ঝুলি নিয়ে যাচ্ছে। যারা টিকেট পান নি তারা হয়ত কেউ বাসের ছাদে কেউবা ট্রেনের ছাদে বসে গ্রামে যাচ্ছেন। কালোবাজারে টিকিটে সয়লাব। আমরা কেউ সোজাভাবে টিকিট খুঁজে পাচ্ছি না। আমাদের মন্ত্রীমহোদয় জোর গলায় বলছে কোথাও কালোবাজারী হচ্ছে না, এখানে মন্ত্রীমহাদেয়কে দোষ দিয়ে লাভ নেই, উনারাতো সাধারন মানুষের মতন গ্রামের বাড়ী যাওয়ার জন্যে টিকিট কাটতে যান না। কালোবাজারী হচ্ছে কিনা, সেটা জানতে উনি ঢাকঢোল পিটিয়ে পুলিশ বহর নিয়ে যাচ্ছেন, প্রতিবারই কালোবাজারীরা হাওয়া হয়ে যাচ্ছে, তারা আগে ভাগে জানেন মন্ত্রীমশাই আসবেন, টিকেট কাউন্টারের লোকজনই তাদের আগে ভাগে জানিয়ে দিচ্ছেন মন্ত্রীমশাইয়ের আগমনী ঘন্টা। উভয় পক্ষের লুকোচুরি খেলা শেষে আবার সেই টিকিটের জন্যে হাহাকার, মারামারি, ঘুরে ফিরে ভুক্তোভুগি সেই আমজনতা। পুরো পরিববার জানে না আদৌ সবাই মিলে বাড়ী ফিরতে পারবে কিনা। কেউ হয়ত ঢাকায় থেকে একলা ঈদ করবে।
আমাদের টিকিট সমস্যা শেষে যাত্রার দিন শুরু হয় সিট দখলের লড়াই, টিকিট হাতে নিয়ে অনেকে দাঁড়িয়ে বাড়ী যায় আর টিকিট না কেটে অনেকে ছিটে বসে ঘুমায়। বিভিন্ন টার্মিনালগুলোতে আনাচে কানাচে ঘুরে বেড়ায় সুযোগ সন্ধানী অজ্ঞান পার্টি, ছিনতাইকারীরা। শেষ মুহূর্তে হঠাৎ করে বেড়ে যায় সান্ধ্যকালীন ছিনতাই উৎসব। বরাবরের মত ভুক্তভোগী মধ্যবিত্ত রিকসাযাত্রীরা। আমাদের সব কষ্ট ভুলিয়ে আসছে ঈদ, আমাদের সবার মনের ঠিকানা এক জায়গাতে, আমার সবাই মায়ের কাছে যাচ্ছি। 

১৪ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬২/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Monday, August 13, 2012

অ আ আজকের লেখালেখি - ৬১

কাল থেকে ঈদের ছুটি শুরু । হঠাৎ এই সময় ছেলেবেলাকার ঈদের ছুটির দিনগুলোর কথা খুব মনে পড়ছে। 

পুরো একমাস আমাদের স্কুল বন্ধ থাকত এবং আমরা সচারচর এত দীর্ঘ ছুটি কোন সময় পেতাম না। রমজান মাস পুরোটাই আমরা বাড়ীতে কাটাতাম। প্রতিবছর অপেক্ষা করতাম ,"কবে রমজা

ন মাস আসবে " ।

রোজার সময় ছোট ছিলাম বলে রোজা রাখতে পারতাম না তাও জোর করে হলেও খেয়ে খেয়ে রোজা রাখতাম। আমার মা আমার ছোট্ট গ্লাসে আলাদা করে লেবু শরবত দিতেন, আমার ছোট্ট মেলামাইন প্লেটে অনেক ইফতারের খাবার থাকত। আমি খুব অস্থির ছিলাম বলে পা দুলিয়ে দুলিয়ে অপেক্ষা করতাম, আর কিছুক্ষন পর পর মাকে বলতাম, "মা আযান পড়ছে না কেন? "। মা হাসতেন।

প্রতিবছর রোজার সময় স্কুল টিচাররা চাপিয়ে দিত একগাদা হোমওয়ার্ক এবং মিড টার্ম পরীক্ষা। সবসময় গায়ে হাওয়া লাগিয়ে উড়ার জন্যে শেষ মুহূর্তে বই-খাতা নিয়ে পড়তে বসতাম। আর অংক কষতাম সেই লসাগু, গসাগু, বানরের বাঁশ বেয়ে উঠা, সরল অংক নামের কঠিন অংক, ঐকিক নিয়ম, সুদকষা, এ্যালজেবরা, জ্যামিতি। হাজার রকম টেনশনসম্বলিত সংখ্যামালা। সকালে রোজ আতিক স্যারের কাছে গিয়ে গনিত চর্চা, দুপুরে ঘুম চোখে বাংলা ব্যাকারন, ইংরেজী ট্রান্সলেশন, রচনা। বিকালবেলাতে সবকিছু ফেলে দিয়ে ফুটবল মাঠে। শেষমেষ পা ব্যথ্যা নিয়ে খুড়িয়ে খুড়িয়ে বাড়ী ফেরা। বাড়ী ফিরে ইফতার শেষে আবার সেই পড়ার টেবিল। রোজ রোজ চলতে থাকত এই সহজ নিয়মের সরল দিনগুলি।

চাঁদরাত ছিল আমাদের বন্ধু মহলে উৎসবের রাত। বিকাল শেষ হয়ে আসা আকাশে সরু চাঁদের হাসি দেখে আমরা খুশীতে হৈচৈ করতে করতে এলিফেন্ট রোডে ছুটে যেতাম, নতুন জুতা , পাঞ্জাবীর ও নতুন টুপির খোঁজে; কখনো সখনো লিভাইস জিনস প্যান্ট সংগে ক্যাটস আইয়ের শার্ট। সব্বাই মিলে একগাদা শপিং শেষে দুরপাল্লা রিকশা ভ্রমনে বাড়ী ফেরা। আমাদের চাঁদরাতের আড্ডা চলতো দীর্ঘ রাত অব্দি। একসময় আবার কাল দেখা হবে বলে আমরা সবাই বাড়ী ফিরতাম এবং ঘুমুতে যেতাম আগামী কালে সুন্দর ঈদের স্বপ্ন নিয়ে।

১৩ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬১/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/