আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Friday, July 6, 2012

অ আ আজকের লেখালেখি - ২২



লেখাটা মাথায় নিয়ে ঘুরলাম কিন্ত ইন্টারনেটে বসতে দেরী হওয়াতে পোস্ট করতে দেরী হয়ে গেছে। আজ শুক্রবার থাকা সত্ত্বে অনেক বেশী মাত্রা ব্যস্ততম দিন পার করলাম। 


আজ বিকালে ছবির হাটে গিয়েছিলাম। সেখানে পেয়ে গেলাম অনেককে, খুব ভালো লাগল নতুন কিছু মানুষের সাথে মিশতে পেরে। বিশেষ করে সুদীপ্ত সালাম ভাইয়ের নামটা শুনেছি কিন্তু কোনদিন দেখা হয় নি। খুব ভালো লাগল একটা অহংকারহীন সহজ সরল মনের মানুষের সাথে মিশে অথচ তিনি বেশ নামীদামী ফটো সাংবাদিক। যাদের ভিতর অহংকার থাকে না তাদের জন্যে শ্রদ্ধাটা আপনাআপনি গড়ে উঠে। সবাইকে নিয়ে ফটো আড্ডাটা খুব ভালো জমেছিল। 


৬ই জুলাই, ২০১২
---------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২২/৩৬৫

Thursday, July 5, 2012

অ আ আজকের লেখালেখি - ২১


আজ পবিত্র শবে বরাত। প্রতি বছর আগের দিন থেকে আমাদের বাড়ীতে ব্যাপক প্রস্তুতি চলে। মা'র বানানো মিষ্টি জাতীয় খাবারের প্রতি তীব্র আকষর্ন আমার ছোটবেলা থেকেই। তাই এই সময় বিভিন্ন ধরনের হালুয়া ভোজের জন্যে আমার মন সবসময় উতালা হয়ে থাকে । বড়বেলাতে এসে শবে বরাত অনেক বেশী ভাবগম্ভীর হয়ে গেছে। 
আমার ছেলেবেলাকার শবে বরাত ছিল খুব মজার, এক সপ্তাহ আগের থেকে প্লান করতাম, পটকা, মরিচা, রকেট আরো কি কি জানি নাম ছিল মনে নেই, সেগুলো কিনতাম, ঠিক শবে বরাতের আগের দিন। আমার ছোট বোন খুব তারা বাতির ভক্ত ছিল বলে ওর জন্যে কিছু তারা বাতি কিনতাম। বিকালবেলাতে আমার প্রিয় খেলার মাঠ প্রায়ই খালি থাকত। আমরা সবাই ব্যস্ত থাকতাম আমাদের সন্ধ্যার পটকা উৎসবের জন্যে। বিকালে সবাই মিলে আলাপ করতাম কখন কোথায় জড়ো হবো পটকা ফাটানোর জন্যে। বাড়ীর ছাদে দেদারসে পটকা দিবস চলতো। মা মাঝে এসে বকা দিয়ে যেত, আমাদের ক্ষতি হতে পারে এই আশংকাতে। কিছুক্ষন বিরতির পর আবার সেই পুরানো ফর্মে ফিরে যেতাম। রাতভর পটকাবাজী শেষে আমরা সবাই দল বেঁধে মসজিদে যেতাম নামাজ পড়তে, ঘন্টাখানেক বাদে সবাই মসজিদের গল্প করতে করতে ঘুম তারপর কিছুক্ষন বাদে বাড়ী ফিরতাম।
চোখ বন্ধ করলে এখনও চোখে ভাসে সেই মুহুর্তগুলো এবং কানের কাছে এখনও বাজে পটকার আওয়াজ। আমাদের সেই আনন্দের দিনগুলি আমরা কোনদিন ফিরে পাব না সেটা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। আমাদের প্রিয় মানুষ যারা আছেন, যারা নেই সবার জন্যে দোয়া রইলো সবাই যাতে আরো বেশী বেশী ভালো থাকেন। আমিন।   


৫ই জুলাই, ২০১২
---------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১/৩৬৫

Wednesday, July 4, 2012

অ আ আজকের লেখালেখি - ২০

আজ প্রচন্ড ব্যস্ততার ভিতর একটু সময় বের করে ছুটে গিয়েছিলাম জাতীয় বৃক্ষমেলা ২০১২ দেখতে। মূল উদ্দেশ্যটা ছিল ভালো কিছু ফুলের ফটো বের করে আনা এবং নিজের জ্ঞানটাতে আরেকটু সমৃদ্ধ করে তোলা। বৃক্ষের প্রতি আমার অনীহা আমাকে বৃক্ষ সম্পর্কে বেশ ভালো মতন অজ্ঞ করে রেখেছে। যার জন্যে অনেক সময় ফুলের ফটো তুলে ফেলি কিন্তু নাম বলতে অনেকক্ষন ভাবতে হয় নয়ত কাউকে জিজ্ঞাসা করে জানতে হয়, তাই ভাবলাম, এসো নিজে করি ধারনা লালন করে নিজে গিয়ে কিছু শিখে আসি। আমি খুবই মুগ্ধ হলাম প্রথমবারের মতন এই মেলাতে এসে। আমরা যদি বৃক্ষকে পরিপূর্ণভাবে মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করি তাহলে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হতে পারে।

আমাদের তরুন প্রজন্মকে আমি দেখি রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে এবং একটা হেঁটে যাওয়া কোন মেয়ের দিকে অন্য গ্রহের প্রানী ভেবে ড্যাবড্যাব করে তাকিয়ে সময় পার করছে। অথচ এই সময়টুকু যদি কোন শখের পিছনে দিত তাহলে আমাদের দেশে ইভটিজের মহামারী চেহারাটা আমাদের দেখতে হতো না, কোন মেয়ের মুখ এসিডে ঝলসাতো না। যতদিন না আমাদের সমাজটা এই শখের মূল্যটা উপলব্ধি করতে পারবে ততদিন এইসব হাহাকার চলতেই থাকবে।

৪ঠা জুলাই, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০/৩৬৫

Tuesday, July 3, 2012

অ আ আজকের লেখালেখি - ১৯

আজ আকাশটা ছিল প্রচন্ড মেঘলা, মন খারাপ করা রকম। 


ফিডব্যাকের উদাসী এ্যালবামে একটা গান মনে পড়ে গেল, 


উদাসী এই মনে 
আমি যা ভেবেছি, 
এত আশা নিয়ে এ মনে
আমি কি পেয়েছি !!!!!

হুট করে মন খারাপ করা আমার ছেলেবেলাকার অভ্যাস। পুরানো এই অভ্যাসটা অনেক দিন ধরে তাড়ানোর
চেষ্টা করেছি, এখন পর্যন্ত বিফলে গেছে সব প্রচেষ্টা। হতে পারে আমার অসম্ভবরকম আবেগপূর্ণ মনের পাগলামীপনা।

মন খারাপ মন নিয়ে লেখতে লেখতে হুট করে মাথায় একটা কবিতা এসে পড়লো;

মন খারাপ করা আকাশ,
প্রচন্ড আক্রোশে মেঘমালা।
বৃষ্টি নামবে এক্ষুনি,
আজও কি ভিজবে তুমি?
ভিজতে ভিজতে যাবি নাকি
উড়ে কোথাও দূর থেকে বহুদূরে
এই চেনা ব্যস্ত শহর ছেড়ে।

৩রা জুলাই, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৯/৩৬৫

অ আ আজকের লেখালেখি - ১৯

আজ আকাশটা ছিল প্রচন্ড মেঘলা, মন খারাপ করা রকম। 


ফিডব্যাকের উদাসী এ্যালবামে একটা গান মনে পড়ে গেল, 


উদাসী এই মনে 
আমি যা ভেবেছি, 
এত আশা নিয়ে এ মনে
আমি কি পেয়েছি !!!!!

হুট করে মন খারাপ করা আমার ছেলেবেলাকার অভ্যাস। পুরানো এই অভ্যাসটা অনেক দিন ধরে তাড়ানোর
চেষ্টা করেছি, এখন পর্যন্ত বিফলে গেছে সব প্রচেষ্টা। হতে পারে আমার অসম্ভবরকম আবেগপূর্ণ মনের পাগলামীপনা।

মন খারাপ মন নিয়ে লেখতে লেখতে হুট করে মাথায় একটা কবিতা এসে পড়লো;

মন খারাপ করা আকাশ,
প্রচন্ড আক্রোশে মেঘমালা।
বৃষ্টি নামবে এক্ষুনি,
আজও কি ভিজবে তুমি?
ভিজতে ভিজতে যাবি নাকি
উড়ে কোথাও দূর থেকে বহুদূরে
এই চেনা ব্যস্ত শহর ছেড়ে।

৩রা জুলাই, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৯/৩৬৫

Monday, July 2, 2012

অ আ আজকের লেখালেখি - ১৮

আজ অফিসে আসার পথে রোজকার রুটিন যানজটে পড়লাম। সেই মুহুর্ত খোলা আকাশ বরাবর চোখ
চলে গেল অসম্ভব সুন্দর নীল রঙের আকাশ, সাদা মেঘরাও কম যায় নি। মনে হল, দু’জন মিলে
সেরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। এইরকম সাধারনত শরতকালে বেশী দেখা যায়। খুব
ইচ্ছা হচ্ছিল, ছবি তুলতে বের হয়ে যাই।
কর্মজীবনের ব্যস্ততায় আমরা অনেক সুন্দর মুহূর্ত হারিয়ে ফেলি। অথচ আমি অনেককে দেখি সুন্দর
খুঁজে পায় না কোথাও। আমরা এই দোষ দিতে পারি না, আমাদের রোজকার সংগ্রাম করে টিকে থাকা জীবনে, অসংখ্য কন্টক ভীড় করে আমাদের প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে, আমরা কষ্ট করে টিকে থাকি, খড়কুটো আগলে ধরে আবার জেগে উঠি। শেষ মুহূর্ত-এ মুমূর্ষু কন্ঠে আমরা বলে যাই, আমরা হারিয়ে যাই নি, এইতো বেশ আছি এখনো।

২রা জুলাই, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৮/৩৬৫

Sunday, July 1, 2012

অ আ আজকের লেখালেখি - ১৭

মাঝে মাঝে স্বপ্নগুলো খুব সহজে পেয়ে গেলে ভড়কে যাই , আজ সারাদিন ধরে খুব বেশি রকম ভড়কে আছি । বহুদিন ধরে ভাব্চ্ছিলাম স্টেভ জাকব তার স্বপ্ন দেখিয়ে দিয়ে গিয়েছিলেন আমাদের জন্যে , সেটি একদিন পূরণ করব আমার স্বপ্ন হিসেবে , অবশেষে আমার খুব প্রিয় বন্ধুর জন্যে আমার স্বপ্নটা হাতে চলে এলো । দোস্ত , তোকে দিলাম অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা ।


১লা জুলাই, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৭/৩৬৫