আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Tuesday, September 4, 2012

অ আ আজকের লেখালেখি - ৭৪

আমি সব সময় নতুন কিছু লেখার ভাবনাতে থাকি। কখনো সখনো সেই পুরানো ভালবাসার গল্প, বিচ্ছেদের কাব্য ভাবনা থেকে দূরে চলে যাই। 
আমি আমার বাংলার শিকড়টাকে মজবুত করতে প্রায়ই আমাদের নাটক, আমাদের গান, আমাদের সংস্কৃতিটাকে চুলচেরা বিশ্লেষন করার চেষ্টা করি। কোন সময়

 খুব মুগ্ধ ভালো কিছু দেখে, কখনো খুব কষ্ট পাই খারাপ কিছু দেখে। আশির নব্বই দশকে আতাউর রহমান, চাষী নজরুল ইসলাম প্রমুখ আরো অনেকে আমাদের চলচিত্র শিল্পটাকে দারুন একটা অবস্থানে নিয়ে গিয়েছিল। তখনকার বাংলা ছায়াছবির ভিতর মুগ্ধ করার মতন চিন্তা ধারা ছিল। রাজ্জাক-শাবানা-ববিতা-কবরী সবাই মিলে একটা অন্য মাত্রা এনে দিয়েছিল। তখনকার আমাদের বাঙ্গালী সমাজ প্রতিটি নতুন সিনেমার জন্যে অপেক্ষা করত। প্রতিটি সিনেমা হল গিজগিজ করত। একটা সময় হাউসফুল সাইনবোর্ড ঝুলত। কিন্তু ঠিক বিশ বছর পর আজকের সিনেমা হলে হাউসফুল সাইনবোর্ডটা না ঝুলতে ঝুলতে মাকড়সার জাল । বাংলা চলচ্চিত্রটাকে যা ইচ্ছে তা বানিয়েছে আমাদের সেন্সর বোর্ড তারা যদি ছবির মান সম্পর্কে সুস্পষ্ট নীতিমালা দিয়ে নিয়ন্ত্রন করত তাহলে কখনোই আমাদের চলচ্চিত্রে এই হাল হত না। আমাদের পাশের দেশ ভারত আজ চলচ্চিত্রে অবস্থানের দিক থেকে আমাদের অনেক উপরে। এই অবস্থান নব্বই দশকের পরের কাহিনী। অথচ আমরা একটা সময় তাদের সমকক্ষ ছিলাম। তাদের আজকের চলচ্চিত্রের কারনে ভালো আধুনিক গান হচ্ছে সেই গানকে ঘিরে গানের প্রতিযোগিতা হচ্ছে। অনেক ভালো মানের নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা বেরিয়ে আসছে। ভারতের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত সিনেমা ডারেক্টর তৈরী হচ্ছে। তারা একসময় ভালো ছবি প্রস্তত করছে। অথচ আমাদের দেশে ভালো ছবি হচ্ছে, আমরা সবাই দেখচি না। কারন আমরা বাংলা ভাষাকে হারিয়ে ফেলছি। আমরা আজ খুব সহজে হিন্দি বুঝে ফেলি কিন্তু নিজের ভাষা বাংলা বুঝতে কষ্ট হচ্ছে। আমরা বাংলা গান শুনে বোর হচ্ছি অথচ হিন্দি গান শুনে শরীর দুলছি। এইভাবে চলতে চলতে হয়ত একদিন আমাদের এই বাংলা ভাষাটা বিলুপ্ত কোন ভাষাতে চলে যাবে। আমরা বুড়ো বয়সে আফসোস করব আর বলবো, "আমরা একসময় বাংলায় কথা বলতাম, আজ আমাদের কথা বোঝার কেউ নেই"।

২৬ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------



লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭৪/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৭৩

আজ আদ্বিয়ানের দশ মাস বয়স। খুব ভালো লাগছে ছেলেটা চোখের সামনে হু হু করে বড় হয়ে যাচ্ছে। এর ভিতর রপ্ত করে নিয়েছে হামাগুড়ি দিয়ে সারাটা বাড়ী চক্কর দেওয়া। সবচেয়ে বড় যে বিষয়, একটা পরিবেশকে ও খুব গভীরভাবে পর্যবেক্ষন করে এবং একটা অপরিচিত মুখকে অনেকক্ষন ধরে দ
েখে তারপর হাসি দিয়ে আপন করে নেয়। নতুন কাউকে দেখে ওর ভিতর কোন জড়তা কাজ করে না। দারুন ভাবে আপন করে নেয়, এই সহজাত গুণ একমাত্র আমার নানুর ভিতর ছিল। অচেনা, অজানা কাউকে আপন করে নেওয়া। আমি নিজেও জড়তায় জড়িয়ে যাই। আপন কনি তবে সেটা খুবই দেরীতে। আমি আসলে অনেক বেশী আত্মকেন্দ্রিক, আমার সমস্ত ভাবনা একটা ছোট্ট গন্ডির ভিতর। আমার সব কিছু সীমিত, বন্ধুমহল, আত্মীয়মহল, সুহৃদমহল সবাই কেবল হাতে গোনার ভিতরে।

আমার মনের রাখার ক্ষমতা বরাবরের মতন খুবই করুণ। খুব দ্রুত ভুলে যাই, অনেক কিছু, তাই চশমা খুঁজে পাই না, গাড়ীর চাবি হারাই প্রায়ই, নিজের লেখার একটা কবিতাও পুরাপুরি মনে করতে পারি না, ভুলে যাই কারোর বিয়ের অনুষ্ঠানের কথা, এজন্য আমাকে যারা খুব ভালবাসে তারা আমার এই পাগলামীপনাকে মেনে নিয়ে বারবার ফোন দিয়ে তাদের অনুষ্ঠানের কথা মনে করিয়ে দেয়। শুধু তাদের ভালবাসার টানে ছুটে যাই।

২৫ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭৩/৩৬৫

(ব্যাক্তিগত কারনে ব্যস্ততার জন্যে বিলম্বিত হল। সেজন্য দুঃখিত।)

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Wednesday, August 29, 2012

অ আ আজকের লেখালেখি - ৭২

ক'দিন ধরে ভাবলাম। একটা কবিতা লিখবো। দারুন কিছু শব্দ নিয়ে। শুধু শুধু ভালোবাসা নিয়ে নয়, কিছু স্বপ্ন, কিছু দু:খ, সব কিছু মিলিয়ে দারুন কোন একটা কবিতা। সেই পুরানো রাস্তা ধরে হাঁটতে কবিতা, সরু রাস্তার শেষ মাথা পৌছে যাওয়া অব্দি কিছু লেখার চেষ্টা। অনেক ভাব
লাম, একবার নয় গোটা অষ্টম ভাবনা শেষে ক্লান্ত হলাম। নাহ! আজ হচ্ছে না কোন কবিতা। দুঃখিত কবিতা। আজ তোর দিন ছিল না। তাও পুরানো ভাত বাড়ে সেই রকম ভাবনা ভেবে পুরানো একটা প্রিয় কবিতাকে নিয়ে আপতত দিনপাত করি।

মায়া মাটির শেকড়

পঁচিশ বছরের মায়া মাটির বুকের
নিজের শেকড় উপড়িয়ে দিয়ে
যাচ্ছি চলে ;

পেছনে
স্রেফ স্মৃতির অলিগলি;
স্কুল বন্ধুর কাঁধে হাত রেখে
ফেরার পথে হেঁটে চলা,
বিকালের রোদে ছুটে যাই
যতদূর দেখা যায় আকাশের সীমানা।
সন্ধ্যায় মসজিদের ইমামের গম্ভীর কন্ঠে ঘর ফেরার ডাক,
বিশাল বৃক্ষের ছায়ায় বেঞ্চে
সীমাহীন আড্ডা।

শুধু সঙ্গে থেকে যাওয়া
হাওয়ায় হাওয়ায় অনেকগুলো
প্রিয় গন্ধ ভাসে ;
বৃষ্টির শেষে ভেজা মাটির,
বুনো লেবুর,
পোড়া খড়ের,
মায়ের সাদা শাড়িতে হলুদের ।

দু’একজন অশ্রু সজলে বলে,
“তুই মায়া ফেলে চলে যাচ্ছিস?”
আমি হেসে বলি, ‘মায়া’, শব্দটা
আমার কাছে এখন
নিছক ছেলেমানুষী ”।
স্রেফ অতীতে মায়ার তোড়ে;
ভেসে গেছি বহুবার,
মাটির মায়ায় দূর দেশের সোনার হাতছানিতে মন টেকে নি।
ভালবাসার নারীর মায়ায়
কষ্ট পুষেছি বছরের পর বছর,
স্বপ্নের মায়ায় হাল খাতা খুলে চোখের জলে হিসেব নিকেষ,
নতুন করে স্বপ্নভঙ্গের শংকায়
ভয় পেয়েছি নতুন স্বপ্নের স্পন্দনে।

পুরানো ভারী পাথরের কষ্টটা
এতটাই জাকিয়ে বসেছিল
দুম করে মরে যাওয়ার
ইচ্ছে ছিল প্রবল।

আর এখন ‘মায়া’ বিলুপ্ত প্রায়।
আজ আমি এক নতুন সূর্যদয়ের গল্প
আর পেছনে
সেই পুরানো মায়া
আর উপড়ানো শেকড় বাঁকড়।

(০১.০৮.০৪)

২৪ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭২/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৭১

একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবে না সাথে কোনো ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে চটি জামা মাথা
থাকবে না রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকানপাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটি সোডা গন্ধ


একদিন বৃষ্টিতে বিকালে
মনে পড়ে যাবে সব কথা
কথা দিয়ে কথাটা না রাখা
ফেলে আসা চেনা চেনা ব্যথা
অদূরে কোথাও কোন রেডিওতে
এই পথ যদি না শেষ হয়
আর বৃষ্টির রং বয়ে যাবে নীল
আর আকাশের রংটা ছাই....................

(একদিন বৃষ্টিতে বিকেলে - অঞ্জন দত্ত ।)

ক'দিন ধরে টানা প্রচন্ড বৃষ্টি পড়ছিল। বাড়ী ফেরার পথে আমি এই অঞ্জনের এই গানটি শুনছিলাম গাড়ীতে । অদ্ভূত রকম ভালো লাগছিল। আকাশটা খুব মন খারাপ করা ছিল। সব দোকান পাট বন্ধ। ছিমছাম রাস্তা। গাড়ী-ঘোড়া ছিল না তেমন কোথাও। শুধু জোরশে বৃষ্টির শব্দ "ঝমঝম ঝমঝম"।

২৩ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭১/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

Thursday, August 23, 2012

অ আ আজকের লেখালেখি - ৭০

ঈদ শেষে আজ অফিস খুললো। আমাদের মতন যাদের ঢাকা ছাড়া কোথাও যাওয়ার নেই তাদের কাছে এ ক'দিনে ঢাকা ছিল দারুন রকমের ছিমছাম। চমৎকার গুছানো একটা ছবির মতন শহর। যেখানে গিয়েছি সময় মতন পৌঁছেছি । প্রতিটি রিকসা ভ্রমন ছিল স্বর্গীয় অনুভূতির। সচারচর আজকাল রিকসাতে চড়ি
 না, কেবল ঈদ এলেই যা একটু চড়তে বসা। ঈদ ব্যতীত রিকসার জন্যে আমাদের ঢাকার অনেক রাস্তাগুলোতে প্রবেশ নিষিদ্ধ। তাই শুধু ঈদেই প্রান খুলে ঘোরা ফেরা করা যায়। রিকসাওয়ালা আব্দার করে কিছু বাড়িয়ে ভাড়া দেই। শাহবাগের কাছে শিশু পার্কে শিশুদের ভিড় বাড়ছে, শিশুরা অনেকদিন পর মুখে তৃপ্তি নিয়ে বাড়ী ফিরছে। টি.এস.সির মোড়ে জম্পেশ আড্ডার আসর। চটপটির দোকানগুলোতে ফুচকা, পেয়াজ আলুতে সাজানো, গোছানো তার চারপাশ ঘিরে কেউ খাচ্ছে চটপটি, ফুচকা খাচ্ছে, তরুন কারোর গায়ে পাঞ্জাবী, তরুনীর পরনে শাড়ি, কেউবা শার্ট-প্যান্ট কেউবা নতুন হালে ফ্যাশনে থাকা সালোয়ার কামিজ। আজ সবাইকে দারুন লাগছে, কেননা সবাই আজ মন খুলে হাসছে। ইশ! এই রকম রোজ রোজ যদি ঈদ হতো, তাহলে আমরা মানুষগুলো সারাক্ষন হাসতাম, আনন্দ করতাম। তাহলে কোথাও কোন হুড়াহুড়ি থাকত না , থাকত না বাড়ী ফেরার তাড়া।

২২ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭০/৩৬৫

(সাময়িক ব্যস্ততায় আপলোডে বিলম্বিত হল, সেজন্য দুঃখ প্রকাশ করছি।)

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৬৯

ঈদের দ্বিতীয় দিন। বেলা করে উঠলাম। দশ মাসে পা দেওয়া আমার ভাগনে আদ্বিয়ান আমাকে ঘুম থেকে তুললো। এই কাজটা সে অনেক আনন্দ নিয়ে করে। আমাকে ঘুম থেকে তোলার আগে আমাকে সে অনেকক্ষন ধরে পর্যবেক্ষন করে তারপর গায়ে উঠে ঝাকাঝাকি আরম্ভ করে। আমি অনেক সময় ঘুমের ভান কর
ি। তখন ওর অস্থিরতা বাড়ে। বিচিত্র শব্দ করে ডাকে, ‍‌‍"অঅঅআআইআ"। তারপর আমি ঘুম থেকে উঠার পর ওকে নিয়ে ঘরের ভিতর কয়েকটা ঘুরপাক খেতে হয় এইটা মানে হলো, ঘরের ভিতর বেড়াতে বের হওয়া। আদ্বিয়ান প্রচন্ড রকম ঘুরতে পছন্দ করে । ও প্রচন্ডরকম মামা ভক্ত । তাই ঘোরাঘোরি আব্দারটা আমার কাছে বেশী করে। ঈদের দ্বিতীয় দিনটা ছিল মামা-ভাগনে ঈদ।

২১ই আগষ্ট, ২০১২
-------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৯/৩৬৫

(ঈদ ব্যস্ততায় আপলোডে বিলম্বিত হল, সেজন্য দুঃখ প্রকাশ করছি।)

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

অ আ আজকের লেখালেখি - ৬৮

বৃষ্টিস্নাত ঈদ। সকালবেলাতে প্রচন্ড বৃষ্টিতে ভিজতে হলো। প্রতিবারের মতন এবারও আমার ছেলেবেলার পাড়াতে ছুটে গেলাম ঈদের নামায পড়তে। আমাদের প্রিয় খেলার মাঠে ঈদের জামাত হওয়ার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টির জন্যে সেই প্রিয় মাঠে আর জামাত হলো না। আমাদের পুরান
ো বাড়ীর কাছেই বিসমিল্লাহ মসজিদে ঈদের নামাযটা পড়লাম। তারপর সারা মহল্লা দাপিয়ে বেড়ালাম। পুরানো সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। অনেকের সাথে বিগত বছরখানেক আগে দেখা হয়েছিল। ঈদের কারনে অনেক হারানো মুখ ফিরে পাই। আবার বৃষ্টির কারনে বাড়ী ফিরলাম। সারাদিন বৃষ্টিতে বাড়ী বন্দী। ঘুমকাতুরে ঈদ। রাতে আবার আড্ডা দিতে বেরোলাম। ফিরলাম শেষ রাতের দিকে।

২০ই আগষ্ট, ২০১২
-----------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৮/৩৬৫

(ঈদ ব্যস্ততায় আপলোডে বিলম্বিত হল, সেজন্য দুঃখ প্রকাশ করছি।)

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/